কবিতা ঐক্য চাই লেখক নাঈম হোসেন

Add caption

ঐক্য চাই ৷

 মোহমদ নাঈম হাসান ৷ 

 এসো , এসো , হে বিশ্ব – মানব মোর সকল ভাই !
 শোন; শোন; হে বিশ্ব মানব মোর বন্ধুজন সবাই !
 শোন; হে বিশ্ব মানব !
 মোরা হই পরস্পর ভাই- ভাই ৷
 কীসের এতো মতানৈক্য ?
 কীসের এতো অহংকার ?
 এসো , মোরা হইবো জাতীয় ঐক্য !
 সৃষ্টিকর্তা একজনই তো সবার ? 
আদি মানব ,
 আদম ও হাওয়া – ই তো, মোদের সবার মাতা-পিতা ৷
 তবে কেন মোরা হইবো না , পরস্পর ভাই , বোন ও মিতা ? 
তবুও মোদের মাঝে কেন এতো কোন্দল ? কেন এতো শত্রুতা ?
 এসো , শোন; হে বিশ্ব মানব!
 মোর মিত্রজন সবাই !
 এসো , হে বিশ্ব মানব ! 
মোরা পরস্পর হয়ে চলি ভাই – ভাই ! 
স্ব-স্ব বিবেকের কাছে প্রশ্ন করি সবাই ?
 এতো আত্মশ্লাঘা কীসের এই তুচ্ছ ভুবনে ভাই ?
 এসো হে বিশ্ব মানব !
 মোরা দর্প ও পূর্বশত্রুতা সব ভুলে যাই !
 শোন হে বিশ্ব মানব মোর সকল ভাই !
 মোরা মানুষ তো সবাই !
 যার- যার ধর্ম তারই থাক ৷
 শোন হে বিশ্ব মানব মোর সখাজন সবাই !
 ধর্ম- বর্ণ কোন্দল মোদের মাঝে নাই ৷
 কাশ্মীর , ফিলিস্তিন , আফগান ৷
 আরও সাজিয়েছে যতজন , 
ভয়াবহ যুদ্ধের রণাঙ্গন ৷

আরও শুনিতে পাই ,
 যতদূর ভাই ! 
সমর জয়ঢাক ৷ 
পূর্বশত্রুতা সব পরে থাক ৷ 
এসো, হে বিশ্ব মানব মোরা শান্তি প্রতিষ্ঠায় ঐক্য চাই ! 
মোরা আজ হতে হয়ে চলি পরস্পর ভাই-ভাই৷
 একতা হয়েই সবাই ,
 এসো মোরা সাম্যের চির জয়গান গাই ! 
সকল কর্ম পরামর্শ করে , ঐক্য হয়েই করিব সবাই ৷
 এসো, আমরা একটা নব্য শান্তির পৃথিবী সাজাই ! 
এসো হে বিশ্ব মানব মোর সকল ভাই !
 আমরা জাতীয় শত্রুতা সব ভুলে যাই ৷
 শোন ; হে ভাই !
 যার- যার ধর্ম সে-ই করিব পালন একসাথে ৷
 শোন; যার- যার কর্ম , তারই যখন ভাই৷
 হিন্দু , খ্রীস্টান , মুসলিম ধর্মভেদ, কি আসে যায় তাতে ?
এসো হে বিশ্ব মানব মোর সকল ভাই ! 
শান্তি প্রতিষ্ঠায় মোরা ঐক্য হই আজ হতে ৷ 
এসো হে বিশ্ব মানব সবাই ! 
এসো , মোরা চির-সাম্যের বিজয়ী কেতন উড়াই !

 সমাপ্ত ৷৷


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাণী - নাঈম হোসেন

কবিতা আমরা সেই বাঙ্গালী লেখক নাঈম হোসেন

বাণী- নাঈম হোসেন