আমরা সেই বাঙ্গালী নাঈম হোসেন আমরা সেই বাঙ্গালি! যারা পরের মাথায় সদা তেল ঢালি। স্বার্থচিন্তায় নিজ ভাইকে, নিজে দেই বলি। পরজীবীর মতো ভারত স্লোগানে, দেই করতালি। আমরা সে ভারতের, পা চাটা গোলাম। যে ভারত কাঁটাতারে, বাঙালির টেনে ধরে লাগাম। আমরা তাদেরই ভক্তিভরে, দেই সালাম। যে ভারতের বিরুদ্ধে দু'কলম লিখে, জীবন দেয় আবরার। আমাদের বাঙালিরাই তার উপর নির্মম করি অত্যাচার। জীবন নিভু নিভু মূহুর্তেও মুত্র করাই পান, বাঙালিরাই তার রক্ত পিয়ে কেড়ে নেই প্রাণ। বিশ্ব শিহরিত হয় যা দেখে। আমরাই ভারতকে অহর্নিশ, করি কুর্নিশ। ওরাই আমাদের সরদার। এটাই প্রমাণ করি বারবার। ভারতের হাতি, যদিও হয় সে অরণ্য। তবু আমার দেশে এসে, হয় সে ধন্য। গলায় পরাই ফুলের মালা। ভারতের হাতি, সে কতই না ভালা? স্বদেশের প্রেম নেই। পরস্পর মিল, মহব্বত নেই। যদি আমার দেশে কেউ, থাকে না খেয়ে, বুঝিনা অন্ন্যের কি জ্বালা। দুঃখি মানুষের পাশে দাঁড়িয়ে, দেখিনা কেউ, তাদের কষ্টের কী ঢেউ? লাঘব করিনা কেউ, তাদের মুসিবত-বালা। আমরা সেই বাঙালি, যারা সত্য বলতে, মুখে দেই তালা। ভারতের সে হোক না যেই , বাঙালির কাছে তার...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন