কবিতা শোষণ লেখক নাঈম হোসেন
শোষণ
নাঈম হোসেন
পাকহানাদার তুমি বুক ছিঁড়ে রক্ত খেয়েছো,
আমার মা-বাবা, ভাই ও বোনের।
বুলেটের আঘাতে বুক করেছো ঝাঁজরা,
দেশ রক্ষায় অবিচল ছিল তবু দেশপ্রেমিকরা
পাক হানাদার তুমি মা-বোনদের করেছো,
খোলা আকাশের নিচে ধর্ষণ।
তুমি পায়ের উপর পা তুলে জমিদারী করেছো,
বাংলার মানুষকে করেছো শোষণ।
পাক হানাদার তুমি ছিলে রক্তচোষা এক জোঁক।
কতজনের হাত-পা ও কান কেটে তুলে নিয়েছো দু'চোখ।
তোমার প্রতি চির অভিশাপ,
এই বাংলার মানুষ কভু তোমায় করবেনা মাফ।
সমাপ্ত।।
রচনাকালঃ ১৬ ডিসেম্বর ২০১৩ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন